শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জ পৌর মেয়রকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণ নিয়ে হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমান মাসুককে প্রধান আসামী করে এজহারভুক্ত ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মেয়র মোঃ ছালেক মিয়া ও শ্রমিক নেতা আতাউর রহমান মাসুকের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে মেয়র মোঃ ছালেক মিয়া জানান, শায়েস্তাগঞ্জ থানার সামন থেকে নতুন ব্রীজ পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ চলছে। বৃহস্পতিবার বিকেলে দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্টে ঠিকাদারের শ্রমিকরা ড্রেন নির্মাণের জন্য পরিস্কার কাজ পরিচালনা করছিল। এ সময় শ্রমিক নেতা আতাউর রহমান মাসুক ও তার ভাই জালাল উদ্দিন মোহন দলবল নিয়ে এ উন্নয়ন কাজে বাধা প্রদান করে। তা না হলে উন্নয়ন কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে গেলে আতাউর রহমান মাসুক ও তার ভাই মোহন দলবল সহকারে দেশীয় অস্ত্র নিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে আমার ওপর অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে কে আলী প্লাজার ভেতরে নিয়ে যান। সেখানেও তারা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ থানা ও আর্মড পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা করেন।
এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, এজাহারভুক্ত ২২ জনসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com