শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালন

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র জি কে গউছ বলেন-দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ১৭ কোটি মানুষের নেত্রী। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নামলে লাখ লাখ মানুষ তার পিছনে আসে। এই নেত্রীকে জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে মুক্ত করে নিয়ে আসবে দেশের জনগণ। মেয়র বলেন-বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু সেই গণতন্ত্র আজ কারাবন্দি, চলছে একদলীয় শাসন। তাই আবারও দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া কারাগারে বন্দি মানেই বাংলাদেশের গণতন্ত্র বন্দি। তাই গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপি কোন নির্বাচনে যাবে না, বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না, দেশের জনগণ সেটা মেনে নিবে না। মেয়র বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আজ বুধবার হবিগঞ্জে অনশন কর্মসূচী পালন করা হবে। যারা এই অনশন কর্মসূচীতে অংশ গ্রহন করবেন তারা বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় নফল রোজা পালন করবেন এবং পরে জেলা বিএনপির কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আইয়াল, এডভোকেট এস এম আলী আজগর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা মৎস্যজীবিদলের সভাপতি এডভোকেট মুদ্দত আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, পৌর কৃষকদলের আহ্বায়ক আশরাফুল আলম সবুজ, পৌর শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান কাজল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, পৌর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সোহাগ, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, জেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম, পৌর মহিলাদলের সভাপতি সুরাইয়া আক্তার রাখি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com