সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জ ও ব্রাক্ষণডোরা দুই ইউপির চেয়ারম্যান মেম্বারদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর, ব্রাহ্মণডোরা ও সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করানো হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা অডিটরিয়ামে দুই চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত আসনের নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মনীষ চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকারের উপসচিব সফিউল আলম, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম প্রমুখ।
এর আগে গত ২৮ ডিসেম্বর এই দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নুরপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ মুখলিছ মিয়া ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে হোসাইন মোঃ আদিন জজ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com