শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে দুই বাসায় ডাকাতি ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে একই রাতে পাশাপাশি দুইটি বাসায় ডাকাতি হয়েছে। ওই দুটি বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল, টিভিসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতরা লুটে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার ওয়ার্কসপ এলাকার বাসিন্দা রুনু মজুমদার ও নির্মল বর্ধণের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, ওই রাতে একদল মুখোশদারী ডাকাত রুনু মজুমদারের বাসার গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রুনু মজুমদারকে অস্ত্রেরমুখে জিম্মি করে রাখে। তার স্ত্রী অর্পনা মজুমদার এগিয়ে আসলে তাকে অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আলমিরার ড্রয়ার ভেঙ্গে মেয়ের বিয়ের ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও নগদ টাকা লুট করে ডাকাতরা। একই রাতে পাশের বাসা ব্যবসায়ী নির্মল বর্ধনের বাসার জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ডাকাতদল। পরিবারের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে বেধে ফেলে। পরে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি মোবাইল, ১টি টিভিসহ মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে গতকাল বুধবার সকালে পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া ও মানবাধীকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com