শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে চুরির ঘটনায় পুলিশের চিরুনী অভিযান ॥ তালিকাভুক্ত ১০ চোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৪৪৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একরাতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে তালিকাভুক্ত ১০ চোরসহ ১৬ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ডালিম আহমেদ ও এসআই আব্দুল মুকিত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন স্থানে চিরুনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল শহরের বগলাবাজার এলাকার সানু মিয়ার পুত্র তাউছ মিয়া (২০), যশের আব্দা গ্রামের ফরিদ মিয়ার পুত্র এমরান মিয়া (২১), গরু বাজার এলাকার আমির আলীর পুত্র হাসান আলী (১৮), বাচ্চু মিয়ার পুত্র রুবেল মিয়া (২০), আব্দুস সোবহানের পুত্র রহিম (২১), জালালাবাদ গ্রামের বজলু মিয়ার পুত্র বাবুল (২০), ইকরাম গ্রামের নিয়ামত আলীর পুত্র রফিকুল (১৯) ও মির্জাপুর গ্রামের আব্দুল হাই’র পুত্র কাসেম (২২)।
এ ছাড়া বিভিন্ন মামলায় বাতাসর গ্রামের সোহেল, নান্টু মিয়ার পুত্র জুবেল, রুবেল, আব্দুল কাইয়ুম ও ইকবাল হোসেনকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরী জানান, আটক চোররা জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে চুরির সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেছে। তবে তাদের কাছ থেকে আরো তথ্য উদঘাটন করতে রিমান্ড চাওয়া হবে। গতকাল বুধবার বিকেলে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে চোর আটকের খবর শহরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ থানায় ছুটে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com