রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ডাকাতি ॥ ৮ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে পরিবারের সদস্যদের হাত পা বেধে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় মুখোশধারী ডাকাতদল স্বর্ণালংকারসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।
জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া আশ্রব আলীর বাড়িতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ঘন্টা ব্যাপী লুটপাট চালায়। ডাকাতরা ১৫ ভড়ি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৪টি স্মার্টফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরিবারের ধারণা ডাকাতদলের কোনো একজন সদস্য সন্ধ্যারাতে ঘরে প্রবেশ করে বসে ছিল। অল্পদিনে ফের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com