রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে ২ ডাকাত গ্রেফতার পুলিশের এএসআই আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকালে ডাকাত দলের সদস্যদের আক্রমণে এক এএসআই আহত হয়েছেন। তাকে বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ভেড়াখাল গ্রামের সালাম মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়,ওই গ্রামের সালামের বাড়িতে ডাকাতির লক্ষ্যে ডাকাতরা জড়ো হচ্ছে এমন খবরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, এএসআই স্বপন কুমার দাস ও এএসআই গোপাল কৈরীর নেতৃত্বে পুলিশের একটি অভিযান চালায়। এ সময় ভেড়াখাল গ্রামের সালামের বাড়ি থেকে মৌলভীবাজার সদর থানার আতানগিরি গ্রামের আব্দুল আজিজের পুত্র আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাদ্দাম হোসেন ওরফে কাজল মিয়া (৩৫) ও সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার লাফনাউট গ্রামের খলিলুর রহমানের পুত্র জামাল উদ্দিন (২৮) কে খেলনা পিস্তল সহ গ্রেফতার করা হয়।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, ডাকাত কাজল মিয়ার নামে ওসমানীনগর, সুনামগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও জামাল উদ্দিনের নামে গোয়াইঘাট থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে। ইতিমধ্যে তারা একাধিক মামলায় হাজতবাসও করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com