শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গের কুমড়ি গ্রামে সাবেক স্বামীর হামলায় বৌ শ্বাশুড়ি, পুত্রসহ আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর গ্রামে মাদকসেবীর সাবেক স্বামীর দা’র কুপে বৌ-শ্বাশুড়িসহ ৩ জন আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আলমাছ মিয়ার পুত্র মাদকসেবী কালা মিয়ার সাথে ৪ বছর পুর্বে বিয়ে দেয়া হয় একই গ্রামের সবদর আলীর কন্যা আসমাকে। এক পর্যায়ে তাদের কোলজুড়ে এক সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি কালা মিয়া মাদক সেবনের জন্য স্ত্রী আসমার উপর নির্যাতন চালায়। এক পর্যায়ে আসমা অতিষ্ঠ হয়ে কালা মিয়াকে তালাক দিয়ে পিত্রালয়ে চলে যায়। এতে কালা মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দা দিয়ে কালা মিয়া তার সাবেক স্ত্রী আসমা আক্তার, পুত্র শাওন ও শ্বাশুড়ি জুবেদাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে কালা মিয়া সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com