প্রেস বিজ্ঞপ্তি ॥ মরহুম আব্দুল হান্নান চৌধুরী ২০০৭ সনের ২৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ১৯২১ সনে হবিগঞ্জের দরিয়াপুরে জন্ম গ্রহণ করেন। তার পিতা ডাঃ আব্দুল মান্নান চৌধুরী স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন।
আব্দুল হান্নান চৌধুরী ১৯৩৯ সনে করিমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এন্টার্ন্স এ ডিস্টিংশন পান। ১৯৪১ সনে রাজশাহী সরকারি কলেজ থেকে আইএ এবং ১৯৪৩ সনে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বি.এ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এম.এ পড়েন। পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধে আসামের পাথারকান্দি এয়ারপোর্টে ব্রিটিশ বিমান বাহিনীতে এরোড্রাম অফিসারের চাকুরী করেন। পরবর্তীতে ভাঙ্গায় সাব-রেজিস্ট্রার, হালিয়াকান্দি সরকারী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা ও আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেন। দেশ বিভাগের পরবর্তীতে মৌলভীবাজার সরকারি স্কুল ও হবিগঞ্জ সরকারি স্কুলে চাকুরী করেন। সিলেট, হবিগঞ্জ, বগুড়া, চট্টগ্রামে মহকুমা ও জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। পরবর্তীতে হবিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেন। তার ৫ ছেলে ও ২ মেয়ে। ৩ ছেলে ও ২ মেয়ে যুক্তরাষ্ট্রে, ১ জন সুইডেনে বসবাসরত। দেশের বসবাসরত একমাত্র মেজো পুত্র আব্দুল হাছিব চৌধুরী বর্তমানে গণফোরামের আন্তর্জাতিক সম্পাদক। তার নিজ গ্রাম দরিয়াপুরের মসজিদে বাদ জোহর মিলাদ ও কবর জিয়ারত করা হবে। তার ছেলে সবার কাছে পিতার রূহের শান্তির জন্য দোয়া কামনা করেছেন।-বিজ্ঞপ্তি