রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সদরের বাসট্যান্ড এলাকায় মিতালী পরিবহনের একটি বাস তল্লাশী করে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়েছে। রবিবার রাত পনে ৭টায় থানার ওসি তদন্ত কাউসার আলম ও এস.আই মমিনুল ইসলাম বাস ট্যান্ডে ঢাকা মুখী মিতালী পরিবতনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের দুধ মিয়ার ছেলে শাহাব উদ্দিন (২৫) ও সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বাতখোলা গ্রামের মৃত বিল্লাল মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়াকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেলঘর বাসষ্টেশন থেকে মাদক ব্যবসায়ীরা ওই গাড়ীতে গাঁজা ভর্তি করেছি এ খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। এ ব্যাপারে থানার এএসআই মাহবুব আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com