রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হাতিরথানে ক্রিকেট জুয়া নিয়ে সংঘর্ষে মেম্বারসহ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ক্রিকেট জুয়া নিয়ে দু’দলের সংঘর্ষে ইউপি মেম্বারসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে হবিগঞ্জ সদর উপজেলার লষ্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি দলের মধ্যে ক্রিকেট (বিপিএল) খেলা চলাকালীন কোন দল হারবে আর দোন দল জিতবে এনিয়ে হাতিরথান গ্রামের দুই যুবক সুমন মিয়া ও লিটন মিয়া টাকার বাজি ধরে। খেলা শেষে বাজির টাকা নিয়ে ওই দুইজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। শেষ পর্যন্ত উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন মিয়াসহ ১৫ জন আহত হন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, বিপিএলের ক্রিকেট খেলায় জুয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com