সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের যাত্রা শুরু

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন,  শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। এখন থেকে চা নিলাম দেয়ার জন্য চট্রগ্রামে দৌড়াতে হবেনা। চট্রগ্রামের পর শ্রীমঙ্গলে এটি ২য় চা নিলাম কেন্দ্র। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার সময় শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ খাঁন টাওয়ারে চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে ট্রি প্ল্যান্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক ও জাতিসংঘের সাবেক এ্যাম্বাসেডর ড. একে আব্দুল মোমেন, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সফিনুল ইসলাম, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহজালাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তিনি ১৯৮২ সালে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালুর প্রস্তাব করেছিলেন। আর তা বাস্তবায়ন হতে ৩৫ বছর সময় লেগেছে। প্রধানমন্ত্রী ২০১২ সালে মৌলভীবাজার জেলায় এসে বিজয়ের মাস ২৯ ডিসেম্বরেই বলেছিলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলেই হবে ২য় চা নিলাম কেন্দ্র। আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। চায়ের ভবিষ্যৎ ভালো। আগামী জানুয়ারী থেকে নিলাম কার্যক্রম চালুর আশ্বাসও দেন তিনি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  জবাবে চা বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, সিলেটের চা বাগানগুলোর ফ্যাক্টরী থেকে চা ট্রাকে লোড করে কয়েক রাউন্ড ত্রিপাাল ও পলিথিন মুড়িয়ে তার পর সিলগালা করে নিলামে উঠানোর জন্য পাঠানো হয় চট্টগ্রাম অকসন হাউজে। কিন্তু এতে পোহাতে হয় নানান বিপত্তি। কখনও পথে হয় চুরি, বৃষ্টির সময় চায়ে জমে মহেসচার। ট্রান্সপোর্টের কারনে সময়মতো অকসনে অনেক বাগান অংশগ্রহণও করতে পারেন না। আর এ থেকে পরিত্রাণ পেতে বিগত ৩০ বছর ধরে  শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছেন এ এলাকার মানুষ। এরই ফলশ্র“তিতে আজ চা নিলাম কেন্দ্রের ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com