শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি আবু জাহিরকে আজ শায়েস্তাগঞ্জে গণসংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জকে উপজেলা করায় এমপি আবু জাহিরের অবদানের স্বীকৃতি হিসেবে গণসংবর্ধনার আয়োজন করেছে শায়েস্তাগঞ্জবাসী। সেই সাথে শায়েস্তাগঞ্জের কৃতি সন্তান নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সদ্যঅবসরপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়কে গণসংবর্ধনা দেয়া হবে। আজ বুধবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরমঞ্চে এ গণসংবর্ধনার আয়োজন করেছে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী।
সোমবার রাতে রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শায়েস্তাগঞ্জের সকল পেশাজীবি মানুষের অংশগ্রহণে জরুরী এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজীউর রহমানকে গণসংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
পৌর মেয়র মোঃ ছালেক মিয়া বলেন, এমপি মোঃ আবু জাহির ও সচিব অশোক মাধব রায়ের কাছে শায়েস্তাগঞ্জবাসী চিরকৃতজ্ঞ। তাদেরকে শায়েস্তাগঞ্জবাসীর পক্ষ থেকে বুধবার সকালে পৌরমঞ্চে সংবর্ধনার দেয়া হবে। আমাদের আয়োজনের সকল প্রস্তুতি শেষ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com