শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আজমিরীগঞ্জে আ.লীগ নেতার মামলায় মুক্তিযোদ্ধা ও লেখকের জামিন মঞ্জুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৫৮৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ একাত্তরে রাজাকারদের ধরে শাস্তি দেওয়ায় এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে অভিযুক্ত করে নাজেহাল করেছেন এক আওয়ামী লীগ নেতা। এই ঘটনা বইয়ে তুলে ধরায় লেখক আর ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।
আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভুইঁয়ার দায়ের করা ওই মামলায় মঙ্গলবার জামিন পান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া ও ‘দাস পার্টির খোঁজে’ বইয়ের লেখক হাসান মোরশেদ।
হাসান মোরশেদ জানান, একাত্তরে ভাটি অঞ্চলে যুদ্ধ করা জগৎজ্যোতি দাসের নেতৃত্বাধিন ‘দাস পার্টি’ নিয়ে গবেষণার জন্য তিনি ২০১৫ সালের জুলাইয়ে হবিগঞ্জের আজমিরিগঞ্জে যান। এ সময় তাঁর কথা হয় দাস পার্টির অন্যতম সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভুইঁয়া ও তাঁর ভাই কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভুঁইয়ার।
মোরশেদ জানান, এ সময় তাঁর সামনেই ইলিয়াস মিয়াকে একাত্তরের রাজাকারদের হত্যা করার জন্য নাজেহাল করেন মিসবাহ ও নুরুল হক। ওই ঘটনার একটি ভিডিওচিত্রে দেখা যায়, মিছবাহ মুক্তিযোদ্ধা ইলিয়াসকে অভিযোগের সুরে বলছেন- ‘এরা নিয়ে মেরে ফেলেছে, মারার কোন কথা ছিলো না। আমরা আটকিয়ে ছিলাম।’ ইলিয়াস মিয়া বলেন, ‘ যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, দাস পার্টির নিয়ম হলো, তারা এই মাটির উপর থাকবে না।’ তখন মিসবাহ উত্তেজিত কণ্ঠে বলেন, ‘তাহলে সব রাজাকারকে মারলে না কেনো?’ দাস পার্টিকে নিয়ে হাসান মোরশেদের বই ‘দাস পার্টির খোঁজে’ প্রকাশিত হয় ২০১৬ সালে। বইতে এ ঘটনা তুলে ধরেন মোরশেদ। গত ১৭ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভুইঁয়া বাদী হয়ে আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে মানহানি মামলা দায়ের করেন। আওয়ামী লীগ নেতার দায়ের করা ওই মামলায় মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ আদালতের বিচারিক হাকিম রাজিব আহমদ তালুকদার লেখক হাসান মোরশেদ ও মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়াকে জামিন দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com