বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে চাঞ্চল্যকর বৃষ্টি হত্যাকান্ড ॥ বাদীকে মারপিটের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০১৪
  • ৪৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঞ্চল্যকর শাহ জিনিয়া ইসলাম বৃষ্টি হত্যার খুনিরা বাড়িতে ঢুকে বৃষ্টির মা মামলার বাদি শেখ হাজেরা বেগমকে মারপিট করেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মামলা প্রত্যাহার না করলে তাকে হত্যা করার হুমকি দিয়েছে হামলাকারীরা। গতকাল শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন বৃষ্টির মা হাজেরা বেগম জানান, খুনিদের এ ধরনের ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। মামলার বিবরণে প্রকাশ, ইটাখোলা কাশিপুর গ্রামের আছিবুল ইসলাম শান্ত নামে এক বখাটে মাদক সেবী গত ৯ নভেম্বর বৃষ্টিকে ঘরে একা পেয়ে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে তার মা বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল মাধবপুর হাকিম আদালতে শান্ত সহ ৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com