রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাল্লা গোড়াখালী স্কুলের শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন ব্যবসায়ী আতাউর রহমান

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০১৭
  • ৭৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাল্লা গোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ৪৪ জন এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য অর্থ প্রদান করলেন হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতাউর রহমান।
এ উপলক্ষে গতকাল ৪ নভেম্বর সোমবার দুপুরে স্কুল সভাকক্ষে আর্থিক অনুদান বিতরণী সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মহেস্বর দাস। প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম নন্দপাড়া হাইস্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি দানবীর আলহাজ্ব আতাউর রহমান। প্রধান ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশেষ অতিথি ছিলেন সুজাতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম ও এডঃ আব্দুল মোনতাকিম চৌধুরী।  সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে শিক্ষক আবুবকর ছিদ্দিক ও ছাত্রী সুচিন্ত চক্রবর্তী। মানপত্র পাঠ করেন ছাত্রী বিপাসা। ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, হাইস্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার দাস, বিশ্বদেব সরকার, লিটন দাস, হরবল্লভ চৌধুরী, রবীন্দ্র চৌধুরী, শাহীন মিয়া, আক্কল মিয়া মেম্বার, হারুনুর রশিদ, মশিউর রহমান, আঃ রাজ্জাক, মইন উদ্দিন, জমত আলী, আমরুল চৌধুরী প্রমুখ।
জানা যায়, গত বন্যাত্তোর ক্ষতিগ্রস্থ অসহায় জেলেদের মাঝে দানবীর আলহাজ্ব আতাউর রহমান প্রায় ২ শত গজ গনজাল বিতরণ করেন ও শীঘ্রই ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদেরকেও ফরম ফিলাপের জন্য আর্থিক অনুদান প্রদান করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com