রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত এ অভিযোগ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করেন বিএনপি দলীয় প্রার্থী মোঃ চান মিয়া। অভিযোগে তিনি বলেন, গতকাল শনিবার দুপুর ২ টা থেকে প্রতিপক্ষ প্রার্থী মোঃ তারা মিয়ার ‘নৌকা’ প্রতীকের পক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্য নির্বাচনী প্রচার সভা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দুই উপজেলা চেয়ারম্যান অংশগ্রহণ করেন। যা এলাকার জনসাধারণসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষ করেছেন বলে তিনি অভিযোগে দাবি করেন। অভিযোগে তিনি আরো বলেন, সরকারী স্থাপনা ব্যবহার করে এবং সংবিধিবদ্ধ ব্যক্তির অংশগ্রহণে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠানের মাধ্যমে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং সমান সুবিধায় নির্বাচনী প্রচারণার মাঠকে প্রশ্নবিদ্ধ করেছে।
উক্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ তারা মিয়া (নৌকা), মোঃ চান মিয়া (ধানের শীষ), ডা. রমিজ আলী (আম) ও মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com