মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান ॥ ১৭শ পিছ ইয়াবা ও দেড় লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৭১৪ পিস ইয়াবা ও নগদ দেড় লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া ও উবাহাটা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গত বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের মোঃ আশিকুর রহমান টিপুর বাড়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ১ হাজার ৪১০ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২০ হাজার ৫শ টাকা, ২ বোতল বিয়ার ও ৪টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার ও সজল দাস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সজল বানিয়াচঙ্গের মৃত বীরেন্দ্র দাসের পুত্র। র‌্যাব জানায়, সজল হবিগঞ্জে অন্যতম মাদক ব্যবসায়ী। সে জেলার বিভিন্ন এলাকায় মাদকের একটি চক্র গড়ে তোলেছে। আটক সজলকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে একই দল রায় প্রায় ২টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উবাহাটা গ্রামের মোঃ ফরিদ মিয়া’র বাড়ী অভিযান চালায়। এ সময় ৩০৪ পিস ইয়াবা, নগদ ৩১ হাজার ৪৫০ টাকা ও ১টি মোবাইলসহ মোঃ ফরিদ মিয়া (২৭’কে গ্রেফতার করা হয়। ফরিদ উবাহাটা গ্রামের মোঃ জুবেদ আলী পুত্র। ফরিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ফরিদ মিয়াকে গতকালই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com