রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

‘সিডিসি’র নেতৃবৃন্দের সাথে মেয়র জিকে গউছের মতবিনিময় সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৫৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি ‘সিডিসি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। সোমবার দুপুরে পৌরভবনের হলরুমে ফেডারেশন, কাষ্টার ও সিডিসি’র সভাপতি, সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। হবিগঞ্জ পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন ফেডারেশন, কাষ্টার ও সিডিসি’র সাংগঠনিক তৎপরতা আরো জোরদার করার মধ্য দিয়ে সেবামুলক কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন কমিটির বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তাদের সকলকে নিজ নিজ অবস্থানে থেকে পৌর এলাকায় দারিদ্র নিরসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিসহ নাগরিক জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, অর্পনা পাল, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং ফেডারেশন, কাষ্টার ও সিডিসি’র নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com