বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারী লীজকৃত গোপলা নদী প্রভাবশালীদের দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সরকারী ইজারাকৃত আন গোপলা বদ্ধ নদী স্থানীয় প্রভাবশালীরা জবর দখলের চেষ্টা করে আসছে। এ নিয়ে ইজারাদারের সাথে প্রভাবশালীদের যে কোন সময় দখল-বেদখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংখ্যা করছে স্থানীয়রা। সুত্রে জানা যায়, উপজেলার ভানুদেব-বৈঠাকাল মৌজার আন গোপলা বদ্ধ নদী ১৪২৪-১৪২৬ বাংলা সনের জন্য দুর্লভপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক হাজী জামাল উদ্দিনের নামে বিগত ২২/০৬/২০১৭ তারিখে ইজারা দেন হবিগঞ্জ জেলা প্রশাসক। ইজারা এনে হাজী জামাল উদ্দিন উক্ত নদী রক্ষণা বেক্ষনের জন্য পাহারাদার নিয়োগ করে ভোগ দখলে রয়েছেন। এমতাবস্থায় স্থানীয় ফুটারচর গ্রামের প্রভাবশালী আব্দুল গফুরের ছেলে ছাবু মিয়া, এরশাদ মিয়ার ছেলে নিম্বর মিয়া ও কৌছর মিয়ার ছেলে রোজেন মিয়ার নেতৃত্বে ৭/৮ জনের একদল প্রভাবশালী সংঘবদ্ধ উক্ত ইজারাকৃত নদীতে জবর দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে সমিতির পক্ষে হাজী জামাল উদ্দিন গত ২৩ আগষ্ট হবিগঞ্জের বিজ্ঞ আদালতে দঃবিঃ ১০৭/১১৪/১১৭ ধারায় একটি মামলা দায়ের করলে প্রভাবশালীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ফলে গত দু’দিন ধরে তারা উক্ত নদী জোরপুর্বক দখল করার চেষ্টাসহ নানা হুমকী প্রদান করে আসছে। এতে দখল-বেদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, সরকারী ইজারাকৃত নদী প্রভাবশালীরা দখলের চেষ্টায় এলাকায় যে কোন মুহুর্তে দাঙ্গা-হাঙ্গামাসহ আইনশৃংখলার চরম অবনতি ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com