রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুজাতপুরের ৭ জনের বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ এনে মামলা

  • আপডেট টাইম বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাল দলিল সৃষ্ট করে অন্যের জমি দখরের অভিযোগে বানিয়াচং উপজেলার সুজাতপুর ও শতমুখা গ্রামের ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্তরা হচ্ছে-সুজাতপুর গ্রামের কুতুব আলীর পুত্র নুর মিয়া, আফিল উদ্দিনের পুত্র আওয়াল মিয়া ও রবিউল, নুর মিয়ার পুত্র ইসমাইল খা, আফিল উদ্দিনের মেয়ে রাহাতুন বিবি, বিশ্বনাথ দেবের পুত্র বীরেন্দ্র দেব, শতমুখা গ্রামের জাকির মিয়ার স্ত্রী সাহারা খাতুন।
হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৪ আদালতে দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, বাদী জহুর আলীর মা কুশবানু ১৯৬৮ সনের ১৭ ফেব্র“য়ারী আনরেষ্টারী কবলা মুলে একই গ্রামের মাখন লাল রায়ের নিকট থেকে সুজাতপুর মৌজার জেএলনং-১৬০, খতিয়ান নং-২২৮, দাগ নং ২০৫ এর ৬ শতক, ২০৬ দাগের ৪ শতক ৫ শতক ডোবা ভূমি ক্রয় করেন। বিগত জরিপের সময় ভুল বশত ওই জমি মাখন লাল রায়ের নামে রেকর্ড হয়। এ সুযোগে অভিযুক্তরা ১৩২০/৬৭ নং একটি দলিল ১৯৬৭ সনের ৭ জানুয়ারী কবলা করেছে বলে দাবী করে আফিল উদ্দিনের নামে ২৪৮/৯৬-৯৭ নং নামজারী ও পরবর্তীতে বিগত জরিপে আফিল উদ্দিনের নামে জরিপকালীন সময় ৩১ দারা মতে ৪৭/৩২নং আপত্তি দাখিল করে১৩২০/৬৭নং ভূয়া দলিল দাখিল করে আফিল উদ্দিনের নামে রেকর্ড সংশোধন করে। আরজিতে বলা হয়, বাদী জেলা রেজিষ্টার অফিসে তল্লাসী চালিয়ে ১৩২০নং দলিলের নকল তুলে দেখতে পান ওই দলিলের দাতা ফুলবানু এবং গ্রহীতা মশ্বব আলী ও মুনছব আলী।
এদিকে ওই ভূমি গ্রাস করার লক্ষ্যে জাল দলিল ও ভূয়া রেকর্ড মুলে আফিল উদ্দিনের মেয়ে ২০১৪ সনের ২৫ আগষ্ট ২৫৬৭/১৪ ও ২৫৬৮/১৪ নং হেবা দলিল রেজিষ্ট্রি করে দেন ইসমাইল খার নামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com