রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বর্তমান সরকারের আমলে মাছের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে ॥ এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, মাছ মানবদেহের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখে। এছাড়া বাংলাদেশ থেকে বিশে^র বিভিন্ন দেশে মাছ রপ্তানি করে আয় করা হয় বিপুল বৈদেশিক মুদ্রা। তাই এই মৎস্য সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি জনগগণকেও সচেতন থাকতে হবে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের পিলুয়ার দাইর বিল সংলগ্ন প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরে ৪৯১ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর।
এমপি আবু জাহির আরো বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করে যাচ্ছে। যার কারণে এখন দেশের মৎস্য উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। সরকার মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করছে।
যারা পোনা মাছ শিকার করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য মৎস্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন সংসদ সদস্য।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সফর আলী, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর হোসেন, সাধারণ সম্পাদক উত্তম রায়, ইউপি চেয়ারম্যান মোঃ আনু মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com