রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট যুবদল কর্মী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করার অভিযোগে গিয়াস উদ্দিন (২৫) নামের যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সে ওই উপজেলার ভাদিকারা গ্রামের নুর ইসলামের পুত্র। গত শুক্রবার সন্ধ্যায় লাখাই থানার এসআই মোঃ শাহীনের নেতৃত্বে একদল পুলিশ শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। লাখাই থানার ওসি মোঃ বজলার রহমান জানান, যুবদল নেতা গিয়াস উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট করে। এ পোষ্টটিতে অপর যুবদল কর্মী একই গ্রামের তানভীর আহমেদ জসিম কমেন্ট করে শেয়ার করে। পোষ্টটি নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়। গত ১০ সেপ্টেম্বর পুলিশ জসিমকে গ্রেফতার করে মোবাইল তল্লাশী করে এবং মোবাইল ফোনটি জব্দ করে। পরে সিআইডি ঢাকা কার্যালয়ে প্রেরণ করা হয়। তদন্তের পর পুলিশ নিশ্চিত হয় গিয়াস উদ্দিনের ফোন থেকে ছবিটি জসিমের মোবাইল ফোনে পোষ্ট করা হয়। এর প্রেক্ষিতে গিয়াস উদ্দিনকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে লাখাই থানার এসআই পিএল হাসান বাদি হয়ে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার নং-১৭। ওসি আরো জানান, দুইজনকেই কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। রিমান্ডের মাধ্যমে আরো তথ্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com