রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক রোহিঙ্গা যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে। আটক রোহিঙ্গা যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের থিংগাও থানার হাটিয়া গ্রামের সাহেব আলীর ছেলে। গতকাল শনিবার সকালের দিকে শাহজিবাজার ষ্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে চট্রগাম থেকে সিলেটগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেসযোগে এসে সাইফুল ইসলাম শাহজিবাজার রেলস্টেশনে নামেন। নামার পর তার চলাফেরায় সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় তিনি নিজেকে রোহিঙ্গা পরিচয় দেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসাইন জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com