রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবাদি জনতার সমাবেশে এমপি আবু জাহির ॥ রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বোচ্ছার ভূমিকা রেখে যাচ্ছেন

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, রোহিঙ্গাদের উপর অত্যাচার নির্যাতনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বোচ্ছার ভূমিকা রেখে যাছেন। তিনি তাদের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। জাসিংঘের ভাষনেও তিনি বিষয়টি উত্তাপন করবেন।
আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জের উদ্যোগে প্রায় ৬ হাজার জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বাদ জুম্মা শহরের চৌধুরী বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় এমপি আবু জাহির আরো বলেন, মায়ানমারে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় ভারতসহ বিভিন্ন দেশ তাদের নির্যাতন থেকে রক্ষা করতে পাশে দাঁড়াতে শুরু করেছে।
তিনি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রতিবাদ সভায় আরো বক্তৃতা করেন, আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব রইছ মিয়া এবং হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব গোলাম মোস্তফা নবীনগরীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ। পরে নির্যাতিতদের হেফাজতের জন্য মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com