রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শেষে দ্বিতীয় পর্যায়ে বাহুবল উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৭ শুরু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়। সকাল ৯টার দিকে অনুষ্ঠিত ভোটার তালিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, টিম লিডার আলমগীর হোসেন তালুকদার।
বাহুবলে হালনাগাদ কর্মসূচিতে টেকনিক্যাল সাপোর্টের দায়িত্ব পালন করছেন সৈয়দ মোঃ ইব্রাহীম। অপারেটরের দায়িত্ব পালন করছেন মোঃ কাউছার আহমেদ, নির্মল দেবনাথ, মোঃ রাসেল মিয়া, সুজন মিয়া, এবি.এম মিজানুর। হেলপার রাজন চন্দ্র দাস। কর্মসূচির প্রথম দিনেই ভোটারদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা হয়। উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম চলবে আগামী  ১ লা অক্টোবর পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com