রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ছড়ার পানিতে ডুবে নিহত শিশু রবিউলের নামে ব্যারিষ্টার সুমনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০০ বা পড়া হয়েছে

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ সম্প্রতি পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের ভাঙ্গারপুল ছড়ার উপর পুরাতন একটি সেতু ধসে পড়ে। পারাপারের জন্য স্থানীয়রা তৎক্ষণাত বাঁশের সাঁকো তৈরি করেন। সাঁকো দিয়ে প্রতিনিয়ত এলাকাবাসী চলাচল করে। গত বুধবার স্কুল ছাত্র রবিউল সেই সাঁকো থেকে পা পিছলে ছড়ার পানিতে পড়ে মৃত্যুবরণ করে। এ খবর স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ হয়। এ মর্মান্তিক খবরটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর নজরে পড়লে তিনি ঢাকা থেকে চুনারুঘাটে ছুঁটে আসেন। গতকাল শুক্রবার দিনব্যাপী স্থানীয় লোকজনদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনি সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করে দেন। এবং কাঠের ব্রীজটির নামকরণ করা হয়, “রবিউল সেতু।” পারাপারে ঝুঁকি ও কষ্ট লাঘবে কাঠের সেতুটি পাওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। সেতুটি নির্মাণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, স্থানীয় মেম্বার মালেক মিয়া, যুবলীগ নেতা রফিক মিয়া, দুলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সোহাগ, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের ভাঙ্গারপুল ছড়ার উপর সাঁকো থেকে পা পিছলে পানিতে পড়ে রবিউল নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com