রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে মানবাধিকার কর্মী দেশ নাট্যগোষ্ঠীর মানববন্ধন

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে মানবাধিকার কর্মী ও দেশ নাট্যগোষ্ঠীর কর্মীরা পৃথক সময়ে রোহিঙ্গা মুসলামনদের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। শুক্রবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন শায়েস্তাগঞ্জ থানা শাখা। সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদের পরিচালনায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এডঃ হুমায়ূন কবীর সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী, আব্দুল হক রেনু, হাজী মতিন, শাহ মোস্তাফা কামাল, আবু তাহের মেম্বার, আব্দুল কাদির প্রমুখ। এছাড়াও মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দেশ নাট্যগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মীরা। বিকেল ৫টার দিকে দাউদনগর বাজারের বিএম ফার্মেসির সামনে এ মানববন্ধনের আয়োজন করে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠী। সংগঠনের সভাপতি এডঃ হুমায়ূন কবির সৈকতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই।
বক্তব্য রাখেন, জিতু আহমেদ মাখন, রাজু বিশ্বাস, সিরাজ সৈকত, আব্দুল ওয়াহিদ, আজদু নিয়াজ, মেম্বার শামীমুর রহমান, দেলোয়ার হোসেন, ফখরুদ্দিন আল নোমান, বাবুল আহমেদ। সংহতি প্রকাশ করেন কবি অপু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দরবেশ আলী, হাজী মতিন, ইউপি মেম্বার আব্দুস শহীদ, দুলাল মিয়া, আলী ইউনুস প্রমুখ। এ মানববন্ধনে সাংস্কৃতিককর্মী ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com