রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ছড়ার উপর স্বেচ্ছাশ্রমে ব্রিজ নির্মাণ করলেন ব্যারিস্টার সুমন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দীর্ঘদিন ধরে জন প্রতিনিধিরা কোনো পদক্ষেপ না নেয়ায় মানুষের দুর্ভোগের অন্ত ছিল না। সাধারণের ভোগান্তি লাগব করতে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লাল চান্দ চা-বাগানের ছড়ার উপর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি কাঠের ব্রিজ নিমার্ণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী স্থানীয় লোকজনদের নিয়ে নিজ উদ্যোগ ও অর্থায়নে ব্রিজটি তৈরী করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও তরুণ সমাজসেবক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাল চান্দ চা-বাগানের ছড়ার উপর দিয়ে রমাপুর, কালিনগর, নোয়াগাঁও, ঢেওয়াতলী, দেউন্দি চা-বাগান এবং চা শ্রমিকসহ প্রতিদিন প্রায় ৮/১০টি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ ছাড়া স্থানীয় মান্নান মাষ্টার স্কুল এন্ড কলেজ, সুবেহ ছাদেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ ছড়া দিয়ে পারাপার হয়। ব্রিজ না থাকায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে বাড়তি দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় জনসাধারণের ভোগান্তি দূর করতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এ নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয়দের স্বস্তির নিঃশ্বাস নিতে ভূমিকা নেয়। ব্রিজ নির্মাণের করার পর চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। ব্রিজ নির্মাণ কাজের সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল কালাম চৌধুরী এখলাছ, মান্নান, অধ্যক্ষ পরিচালক আঃ মান্নান, বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন, চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হিমালা শাহা, আওয়ামীলীগ নেতা জীবন গোপ, স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া, জলফু মিয়াসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর যাবৎ ছড়ার উপর ব্রিজটি পরিত্যাক্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি টেন্ডার হয়েছে বলে নতুন করে নির্মাণ করা হবে মুলে পরিত্যাক্ত ব্রিজটি ভেঙ্গে ফেলেন স্থানীয় চেয়ারম্যান।  ভাঙ্গার অনেক দিনপরও নির্মাণ কাজের কোন প্রক্রিয়া দেখা যাচ্ছে না।
এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন, এই দেশ আমাদের বাংলাদেশ। এই দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। তাই আমি মনে করি এই কষ্ট আমাদেরই লাগব করতে হবে। স্বেচ্ছাশ্রমই কষ্ট দূর করার একমাত্র উপায়। প্রসঙ্গত, তিনি ইতোমধ্যে উপজেলার ১৫টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com