রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬১১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলের সড়ক দূর্ঘটনায় মোফাচ্ছিল হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ ২নং পুল সন্নিকটে মটরসাইকেল-ট্রাক সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। নিহত মোফাচ্ছিল হোসেন (২৭) একটি বেসরকারি সংস্থা (আরডিআরএস) এর একজন কর্মচারী, সে শহরের সুরভি পাড়ায় ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ী মৌলভীবাজার নাজিরাবাদ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল সুরভী আবাসিক এলাকা থেকে মোটর সাইকেল চালিয়ে মূল সড়কে উঠার সময় মাছ ভর্তি একটি ট্রাক’র (যশোর ট-১১-৩৩৭২) সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাচ্ছিল নিহত হন। এ সময় স্থানীয়রা তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করেন।
শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টার ফজলে রাব্বি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক চালককে আটক করেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার জানায়, ঘাটক ট্রাক এর চালক আব্দুল আলীম লিটনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com