রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

স্কুল ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে আটক কলেজ ছাত্র পলাশকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে আটক কলেজ ছাত্র পলাশকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা কাজী নজমুল হোসেন বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ওই ছাত্রীর জবানবন্দি শেষে তাঁর পিতার জিম্মায় দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, শহরের রাজনগর এতিমখানা এলাকার বাসিন্দা মুহিবুর রহমানের পুত্র সিলেট সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মাহবুবুর রহমান পলাশ তারই প্রতিবেশী কাজী নাজমুল হোসেনের কন্যা বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করতো। বিষয়টি ওই ছাত্রী তাঁর পিতাকে জানালে ছাত্রীর পিতা পলাশের অভিভাবকদের নিকট বিচার প্রার্থী হন। এতে পলাশ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত বুধবার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে কলেজ কোয়াটার এলাকায় পলাশ ওই ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করলে তাকে চর থাপ্পর মেরে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা থানায় অভিযোগ দিলে এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করে। এদিকে পলাশকে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল থানায় দৌড়ঝাপ শুরু করে। এক পর্যায়ে ওই ছাত্রীর পিতা থানায় মামলা দায়ের করলে প্রভাবশালী মহল ব্যর্থ হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে পলাশকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। কিন্তু তাঁর পক্ষে কোন আইনজীবি জামিন আবেদন না করায় তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com