সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের জাতীয় শোক দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিসহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহতদের স্মরণে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইমামবাড়িস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হোসাইন আহমেদ। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, অঞ্জন পুরকায়স্থ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, লোকমান আহমেদ খান, যুবলীগ নেতা সৈয়দ আহমদ আলী, এখলাছুর রহমান খান, হুমায়ূন আহমেদ, নেছার আহমদ জগলু, ইউনিয়ন যুবলীগ নেতা মোতাহের হুসেন বাচ্চু, সাইফুল ইসলাম চৌধুরী, আব্দুল মোক্তাদির, সাজু চৌধুরী, কামরুজ্জামান সেলিম, তাজ উদ্দিন আহমেদ, আজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ রাজীব, দুলাল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com