বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে দেবপাড়া ইউপি কৃষকদলের কমিটি গঠন ॥ হেকিম সভাপতি, মুহিবুর সাধারণ ও আবিদ সাংগঠনিক

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত  বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দেবপাড়া বাজারে ইউপি কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি বিএনপির সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ ওয়াতুন মিয়ার সভাপতিত্বে ও কৃষকদল নেতা আব্দুল হেকিম এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ডিড রাইটার বিভু আচার্য্য, সাংগঠনিক সম্পাদক দবির উদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ইউপি বিএনপির সাধারণ সম্পাদক এড. জালাল আহমেদ, আমিরুল ইসলাম আম্বিয়া, ময়নুল ইসলাম বাচ্চু, আরজু মিয়া, আউয়াল মিয়া, কমরু হোসেন, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, এস এম এ্যানী, আবু শ্যামা, সাজ্জাদুর রহমান, ডাঃ মজম্মিল, জাকির হোসেন, মুহিবুর রহমান, শাহিন মিয়া, আব্দুল হান্নান। এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুর হেকিমকে সভাপতি, মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবিদ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট দেবপাড়া ইউপি কৃষকদলের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com