বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

চুনারুঘাট শোকসভায় নুরুন্নবী চৌধুরী এমপি॥ যুবলীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের রুখে দাড়াবে

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সহ নিহতদের স্মরণে চুনারুঘাট উপজেলা যুবলীগ আয়োজিত শোক সভায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল ষড়যন্ত্রকারীদের রুখে দাড়াবে যুবলীগের নেতাকর্মীরা। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করে দাড়িয়েছে। যুবসমাজ আজ বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় নির্বিঘেœ কাজ করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী দিনেও শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে যুবসমাজ।
বিশেষ অতিথি চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগ মাঠে ময়দানে নির্বিঘেœ কাজ করে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করব।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক। গতকাল রবিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে এক বিশাল শোক র‌্যালী চুনারুঘাট মধ্য বাজারসহ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক শোকসভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব, আওয়ামীলীগ নেতা রফিক চৌধুরী, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, শওকত আকবর সোহেল, হাজী শামছু, মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, ফেরদৌস আহমেদ, তাজউদ্দিন আহমেদ, এম এ হাকিম, সবুজ আহমেদ, শাহ বাহার। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, মানিক সরকার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মর্তুজ সরদার, ছারওয়ার আলম আজাদ, মীর নূরুল ইসলাম কবির, ফারুক মাহমুদ, শওকত চৌধুরী, মাজেদুল ইসলাম লুবন, মোস্তাফিজুর রহমান, সোহেল আরমান, শফিকুল ইসলাম রুবেল, ছায়েম তালুকদার সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com