রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ের ইয়াবা ব্যবসায়ী সাইদুল নবীগঞ্জে গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের ইয়াবা ব্যবসায়ী সাইদুল হক গতকাল শনিবার রাতে নবীগঞ্জ সদর হাসপাতালের সামন থেকে ৯ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। ধৃত সাইদুল বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে সাইদুল হক নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তাঁর দেহ তল্লাশী করে ৯ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা গেছে, সম্প্রতি শহরের বিভিন্ন সড়কে ও নানা স্থানে ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। অনেক ভদ্রবেশী শিক্ষিত যুবকরা ওই ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তারা অভিনব পন্থায় বীরদর্পে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com