বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে স্কুল-কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭
  • ৬৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীরা দুই দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ-আইনগাঁও সড়কের চৌধুরী বাজার এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সিএনজিতে শিক্ষার্থীদের আনা নেয়া না করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে তারা।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, নবীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী দিনারপুর কলেজসহ শাহ তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের জন্য শিক্ষার্থীরা সিএনজি ষ্ট্যান্ডে গেলে তাদেরকে আনা নেয়া করতে চায়না সিএনজি চালকরা। এ নিয়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। এর প্রতিবাদে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com