শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধনকালে-এমপি আবু জাহির নির্বাচন আসলেই বিএনপি মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেয়

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩
  • ৮০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সর্বক্ষেত্রে উৎপাদন বেড়েছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রয়েছে। তিনি গতকাল করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন। তিনি বলেন, নির্বাচন আসলেই বিএনপি মিথ্যা কথা বলে জনগণকে ধোকা দেয়। ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। এইসব ধোকাবাজ থেকে সকলকে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ সকল ধর্মের অনুভুতির প্রতি শ্রদ্ধাশীল। রাসুল (সাঃ) এর অবমাননাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সরকার প্রমাণ করেছে ধর্মের প্রতি আঘাতকারীদের কোন রেহাই নেই।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, গত সাড়ে ৪ বছর পূর্বে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়ে হবিগঞ্জ-লাখাই উপজেলায় সর্বক্ষেত্রে পরিবর্তন আনতে অনেকটা সক্ষম হয়েছি। তিনি বলেন, করাব গ্রামের রাস্তা, মনতৈল গ্রামের রাস্তা, গুনিপুর গ্রামের রাস্তাসহ এই ইউনিয়নে অনেকগুলি রাস্তা নির্মাণ করেছি। এছাড়াও এই ইউনিয়নের রাস্তাঘাট-ব্রীজ, কালভার্ট, স্কুল, মসজিদ, মক্তব, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, মন্দির, শ্বশ্মানে ব্যাপকহারে বরাদ্দ দিয়েছি। ইনশাল্লাহ আগামীদিনেও এই করাব ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতা আমার অব্যাহত থাকবে। করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহফুজ মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, মহরম আলী, মোঃ লাউছ মিয়া, প্রিয়তোষ মেম্বার, আব্দুর রহমান, আতাউর রহমান, জুনাইদ আহম্মেদ, মানিক দেব, মোঃ জয়নাল মিয়া, হাজী মোজাম্মেল হক, আব্দুল কুদ্দুছ চৌধুরী ও বিরার মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com