রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সন্ধায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ১৫ ও ২১ আগস্টের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০৪ সালে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার দায় যেমন এড়াতে পারবেন না তেমনি জিয়াউর রহমানও বঙ্গবন্ধু হত্যার দায় এড়াতে পারেননি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের সঙ্গে নেপথ্য নায়কের ভুমিকায় থাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করে জাতির কাছে তার মুখোশ উন্মেচন করা প্রয়োজন। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আওয়ামী লীগ জাতীয় কমিটির  সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী, শেখ সামছুল হক, এডভোকেট আবুল ফজল, এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী, ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আতাউর রহমান। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com