রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আজমিরীগঞ্জে এক রমনী রাতের লঞ্চে নষ্টামী চালিয়ে যাচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ভৈরব-মার্কুলি ভায়া আজমিরীগঞ্জ নৌ-রুটে রাতের বিরতিহীন লঞ্চে চলছে এক মহিলার অসামাজিক কার্যকলাপ। লঞ্চ কর্মচারীরাও তার যন্ত্রণায় অতিষ্ট।
জানা যায়, ওই নৌ-রুটে দীর্ঘদিন ধরে চলছে বিরতিহীন লঞ্চ। এটি বানিয়াচংয়ের মার্কুলি বাজার থেকে রাত ৯ টায় ছেড়ে রাত সাড়ে ১১ টার দিকে আজমিরীগঞ্জ হয়ে পরদিন সকাল ৮ টার দিকে ভৈরব বন্দরে নোঙ্গর করে। ওই বিরতিহীন রাতের লঞ্চে আনসার সদস্যের পাশাপাশি নৌ-পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ওই বিরতিহীন লঞ্চে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার কাকাইলছেওয়ের সৌলরী গ্রামের (৩৫) বছর বয়সী এক মহিলাকে আটক করে লঞ্চের কর্মচারীরা। ওইদিন বিকালে কাকাইলছেও বাজারে সালিশে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরণের কাজে লিপ্ত হবে না বলে অঙ্গীকার করে ওই মহিলা।
কিন্তু পরদিন শনিবার রাতে ওই মহিলা আবারও লঞ্চে উঠে। লঞ্চটি গত রবিবার বিকালে কাকাইলছেও জেটিতে লঞ্চটি নোঙ্গর করলে ওই মহিলার সাথে লঞ্চ কর্মচারীদের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে কাকাইলছেও নৌ-ফাঁড়ির জনৈক কনস্টেবল ওই মহিলার পক্ষ নেন। লঞ্চ কর্মচারীরা জানায়, ওই কনস্টেবলের আসকারায় ওই মহিলা লঞ্চে অসামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com