রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জন্মাষ্টমী উপলক্ষে এরশাদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শংকর পালের অংশ গ্রহন

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার সকালে তিনি গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভায় মিলিত হন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে ও সখ্যালঘু বিষয়ক উপদেস্টা সোমনাথ দে এর পরিচালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, মাসুদ পারভেজ সোহেল রানা, মেজর খালেদ আখতার (অব.), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রানা দাশগুপ্ত, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দিপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য সচিব শংকর পাল।
মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল বলেন-শ্রীকৃষ্ণের জন্ম দিনে ছুটি, পূজায় বোনাসের ব্যবস্থা, কল্যাণ ট্রাস্ট গঠন করেছিলেন। এছাড়াও আপনি হিন্দুদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন এ জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন-শুধু হিন্দুদের জন্যই নয়, আপনি সকল ধর্মের খেদমত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com