মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারি নির্মাণ করছে প্রভাবশালীরা

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৫১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে নিরীহ পরিবারের জায়গা ও রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারী নির্মাণ করছে প্রভাবশালী মহল। আদালতের নিষেধাজ্ঞা থাকাস্বত্তেও ওই মহলটি তা মানছে না। ফলে ওই পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেও কোন প্রতিকার হচ্ছে না। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। মামলার বিবরণে জানা যায়, সাটিয়াজুরি ইউনিয়নের দেওরগাঁও গ্রামের মুখলিছ মিয়া চৌধুরীসহ তাদের কতিপয় লোকজন একই এলাকার এমদাদুল হকের পুত্র নজরুল ইসলামের বসতভিটার অধিকাংশ জায়গা ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারী নির্মাণ করছে।
এ ব্যাপারে মুখলিছ মিয়া চৌধুরীসহ তাঁর লোকজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাদেরকে সেখানে বাউন্ডারি নির্মাণ না করার জন্য নিষেধ করে যান। কিন্তু প্রভাবশালী হওয়ায় তারা আবারও স্থানীয় ময়মুরুব্বিদের তোয়াক্কা না করে বাউন্ডারি নির্মানের পায়তারা করে। এবং চতুরদিকে সীমানা পিলার নির্মানের জন্য স্থাপনা তৈরি করে। পরে নিরীহ পরিবারটি পুলিশ প্রশাসনের সহযোগীতা না পেয়ে আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করার জন্য আবেদন করেন। উপরোক্ত জায়গার উপর ১৪৪ ধারা জারি করে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্যে এসিল্যান্ড চুনারুঘাটকে দায়িত্ব দেন। কিন্তু এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার মনিরুজ্জামান পুরো বিষয়টি তদন্ত না করে রিপোর্ট প্রেরণ করেন। পরে আসামীরা উল্লেখিত স্থানে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণ করছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান নিরীহ পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com