বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খোয়াই নদী থেকে উদ্ধারকৃত লাশ চুনারুঘাটের সুরেন্দ্র দাসের স্ত্রীর

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজের নিচ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের পরাঝাড় গ্রামের মৃত সুরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী রুক্ষ্মিণী দাস (৭৫)। গত বুধবার সকালে তিনি খোয়াই নদীতে স্নœান করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোজাঁখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজের নিচে লাশ দেখে স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন। এসআই সুমন হাজরার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গতকাল শুক্রবার দুপুরে রুক্ষ্মিণী দাসের পুত্র হাসপাতাল মর্গে এসে লাশ সনাক্ত করে। পরে পুলিশ তার জিম্মায় লাশটি হস্তান্তর করে। সন্ধ্যায় রুক্ষ্মিণী দাসের শেষকৃত্য সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com