রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক সেলিম আজাদ ও অলিকে হবিগঞ্জ জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের দুই পরিচালক যথাক্রমে আমেরিকা প্রবাসী সাংবাদিক সেলিম আজাদ ও ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক অলিউর রহমান অলিকে হবিগঞ্জ জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসোসিয়েশন প্রতিষ্ঠাকাল থেকে এ দুৎটন সদস্য প্রবাসে অবস্থান করায় কোন সভায় অংশগ্রহণ করতে পারেনি। সম্প্রতি তারা দেশে এসেছেন। এবং গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এসোসিয়েশনের নিয়মিত মাসিক সভায় তারা উভয়েই প্রথম যোগদান করলে এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ চৌধুরীসহ এসোসিয়েশনের পরিচালকগণ তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আজাদ আমেরিকার নিউজ ম্যাগাজিন দিনবদলের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, অলিউর রহমান অলি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকে এর সাউথইস্ট রিজিওনের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ও হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরিচালক সায়েদুজ্জামান জাহির, চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, এসকে সাগর, মোঃ ছানু মিয়া, মঈনুদ্দিন আহমেদ, মো. কাউছার আহমেদ, আল আমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com