রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শাহজিবাজারে পিকআপ ধাক্কায় এক শিশু আহত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহজিবাজারে গরুবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় তারেক মিয়া (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। তারেক ওই গ্রামের আলা উদ্দিনের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারেক স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে পিকআপ ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। জনতা মুমুর্ষূ অবস্থায় তারেককে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com