মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে স্ত্রীর মামলায় স্বামী পুলিশের খাচাঁয় বন্দি। গতকাল গভীর রাতে পুলিশ উপজেলার চানপুর গ্রাম থেকে স্বামী মহিবুর রহমানকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরন করেছে। ধৃত মহিবুর ওই গ্রামের নুর বক্স মিয়ার ছেলে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের জামিনা বেগমকে বিয়ে করেন পাশের চানপুর গ্রামের নুর বক্স মিয়ার ছেলে মহিবুর রহমান। বিয়ে পর থেকেই যৌতুকের টাকার জন্য এবং নানা অজুহাতে জামিনা বেগমকে পরিবারের লোকজনের সহায়তায় মারপিট ও নির্যাতন করে আসছে। ২০১৫ সালের শেষের দিকে স্ত্রী জামিনা বেগমকে পিত্রালয় থেকে বিদেশ যাওয়ার জন্য ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয় স্বামী মহিবুর রহমান ও তার পরিবার। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মহিবুর ও তার বাড়ির লোকজন জামিনা বেগমকে বেদরক মারপিট করে গুরুতর আহত করে।
এ ব্যাপারে জামিনা বেগম হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুকের ১১ (গ) ধারায় একটি মামলা নং ১০২৮/২০১৫ দায়ের করলে মামলার তদন্তভার দেয়া হয় উপজেলা মৎস্য অফিসারকে। তিনি তদন্ত শেষে আসামীদের পক্ষে প্রতিবেদন দিলে বাদী জামিনা নারাজী দেয়। বিজ্ঞ আদালত নারাজী গ্রহন করে অধিকতর তদন্তের জন্য ওসি নবীগঞ্জকে নিদের্শ দেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত ১৬-০৩-২০১৭ তারিখে স্বামী মহিবুর রহমানসহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে ঘটনার সত্যতা পেয়ে প্রতিবেদন দেয়। প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করলে স্বামী মহিবুর রহমান ব্যতিত অন্যান্য আসামীরা আত্মসমর্পন করে জামিনের আসে। এবং পলাতক মহিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এর প্রেক্ষিতে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহিবুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com