রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

৩১ মার্চ বানিয়াচং উপজেলা নির্বাচন ॥ মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ মার্চ

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৩৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ হবিগঞ্জের ৮টি উপজেলার মধ্যে সর্বশেষ বানিয়াচং উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। একই দিন আরো ৭৩টি উপজেলায় নির্বাচন হবে। গতকাল পঞ্চম দফার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এ দফায় দেশের ৭৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাচাই এবং ১২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উপজেলাগুলো হচ্ছে- ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর। পাবনার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা, বরগুনা সদর ও আমতলী, পটুয়াখালী জেলার দশমিনা ও কলাপাড়া, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মির্জাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও বাসাইল, জামালপুর জেলার মাদারগঞ্জ, মায়মনসিংহ জেলার গফরগাঁও, ত্রিশাল ও নান্দাইল। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম ও পাকুন্দিয়া, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী, সিরাজদিখান ও লৌহজং, গাজীপুর জেলার কালীগঞ্জ, নরসিংদী জেলার মনোহরদী, নরসিংদী সদর ও রায়পুরা, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর, সিলেট জেলার বিয়ানিবাজার, মৌলভীবাজার জেলার জুড়ী ও রাজনগর, হবিগঞ্জ জেলার বানিয়াচং, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা জেলার মুরাদনগর ও চান্দিনা। ফেনী জেলার ছাগলনাইয়া, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়া, লক্ষ্মীপুর জেলার রামগতি, লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ ও রায়পুর, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, কক্সবাজার জেলার কক্সবাজার সদর, টেকনাফ ও উখিয়া, খগড়াছড়ি জেলার দিঘিনালা, রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, লংগদু, রাজস্থলী ও বিলাইছড়ি।
উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতায় ২৪ ফেব্র“য়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ২৭ ফেব্র“য়ারি ১১৭ উপজেলায়, তৃতীয় ধাপে ১৫ মার্চ ৮৩ উপজেলায়, চতুর্থ ধাপে ২৩ মার্চ ৯২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com