শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ ৯ লাখ টাকার গাঁজাসহ ২ জন গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকার রমিজ মিয়ার বাড়ির কাছ থেকে ১০৬ কেজি গাজা সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ওই পরিমান মালামাল আটক করে। অভিযানকালে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের আলী আফছরের পুত্র শের আলী (২৩) ও ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগড়িয়ার রাজা মিয়ার পুত্র মোঃ ওয়াসিম (২৫) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ১০৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৪৮ হাজার টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com