বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সভাকক্ষে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপি, ডাঃ মুখলেছুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী বলেন, ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদেরকে রক্ষা করে তাই নয়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মৃত্যুর ঝুঁকি কমায়। রাতকানা রোগের প্রাদূর্ভাব ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধে ৫ বছরের কম বয়সী শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। সরকারের এ মহতি উদ্যোগ থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সেই দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী আরও বলেন আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার হবিগঞ্জে ৬-১১ মাস বয়সী ৩৯০২৯ শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২,৮৬, ৬৯২ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ১২টি স্থায়ী ও ১৮৭৯টি অস্থায়ী ঠিকাদান কেন্দ্র থাকবে। স্বেচ্ছাসেবক থাকবে ৫৪৫২ জন। স্বাস্থ্য সহকারি ও এফডব্লিউএ ৫৮৭ জন, সিএইচসিপির সংখ্যা ২১৫ ও ২৩১ জন সুপারভাইজার এর দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com