বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৈদ্যার বাজারে ট্রাক্টর চাপায় বানিয়াচং থানার পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজারে বালু বোঝাই ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য এমরান আহমেদ (২৭) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বৈদ্যার বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ পৌর শহরের রানাদির গ্রামের আলা উদ্দিনের পুত্র। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।
সর্বশেষ তিনি বানিয়াচং থানায় কর্মরত ছিলেন। তার-কং-৮০৬। জানা যায়, পুলিশ কনষ্টেবল এমরান বানিয়াচং থেকে ডাক নিয়ে বাহুবল মডেল থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার ওই এলাকায় পৌছলে মিরপুর থেকে আসা বালু বোঝাই ট্রাক্টর মোটর সাইকেল (নং ঢাকা মেট্রো-ল-১১-৭৩৬৪) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এদিকে ঘটনার পর পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টর চালককে আটক করলেও গাড়ির মালিক চালককে ছাড়িয়ে নিয়ে যায়। তবে গাড়ি এখনো আটক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com