রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে স্ত্রীর প্রতি অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭
  • ৬২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অভিমানী স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ নামে এক হতভাগা স্বামী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নান-এর বাড়িতে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল কদ্দুছ হবিগঞ্জ সদরের পূর্ব কাটাখালী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ১৫ বছর আগে উপজেলার কসবাকরিমপুর গ্রামের মোছাঃ আনোয়ারা বেগমের কন্যা ফরিদা বেগমের বিয়ে হয় নিহত আব্দুল কদ্দুছ-এর সাথে। স্বামীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে ২ সন্তানের জননী ফরিদ ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে মাতৃগৃহে চলে আসে। খবর পেয়ে রোববার রাতে আব্দুল কদ্দুছ তার স্ত্রী ফরিদাকে ঘরে ফিরিয়ে নিতে গিয়ে ব্যর্থ হয়। এদিকে রবিবার রাতেই ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল কদ্দুছ।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com